সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে চুরি করলো জামাই।

রিপোর্টার মোঃ রাশেদ কবির
- নিউজ প্রকাশের সময় : ১১:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে চুরি করলো জামাই।
কুড়িগ্রামে অটো চুরি করে পালানোর এক সময় যুবককে আটক করেছে স্থানীয় জনতা। হরিজন সম্প্রদায়ের ঐ যুবকের বাড়ি দিনাজপুরে। শ্বশুর বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের এল জি ই ডি সুইপার কলোনিতে। ১০ আগস্ট আনুমানিক রাত নয়টার দিকে কুড়িগ্রাম সবুজ পাড়া ভুমি অফিসের সামন থেকে ব্যাবসায়ী লক্ষণ সাহার অটো চুরি করে পালানোর সময় কুড়িগ্রাম শহরের সর্দার পাড়ায় স্থানীয় জনতা তাকে আটক করে পুরাতন পোস্ট অফিস পাড়ার লক্ষণ সাহার ব্যাবসায়িক কার্যালয়ে নিয়ে আসে। পরে তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উল্লেখ্য, শান্তির শহর কুড়িগ্রামে দিন দিন চুরি, ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। প্রায়সময় অটো, রিকশা চুরি অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে এই শান্তির শহর কুড়িগ্রামে প্রোশাশনের তেমন কোন ভুমিকা চোখে পরে না চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে।
















