কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ

- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

গার্মেন্টস শ্রমিকদের টাকা আটকিয়ে রাখেন রিপন রিপনের আপন ভাই শিপন বিএনপি নেতা হলেও তিনি আ’লীগের লোক বলে বক্তব্য ছড়া ছড়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে কালো টাকা ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন। এক সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেন কুমিল্লা সদর দক্ষিণ বিএনপির প্রভাবশালী নেতা দিদারুল আলম মজুমদার রুবেল। শুধু কালো টাকা নয় তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নেতা দাবি করলেও মূলত উপজেলা পরিষদ নির্বাচনে টাকার লোভ দেখিয়ে কিছু বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করছেন বলে এ নেতার দাবি। বারপাড়া বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমকে ওনার আনারস প্রতীকের সমন্বয়ক করে রেখেছেন এ প্রার্থী। এতে ক্ষুব্ধ আ’লীগ নেতাকর্মীরা জানান, তিনি আওয়ামীলীগকে সাইনবোর্ড হিসেবে রেখেছে মূলত তিনি বিএনপির লোক। তার আপন ভাই শিপন মাস্টার ২০১৮ সালের সংসদ নির্বাচনে কোমাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শিষের এজেন্ট ছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক এনট্রাস্ট গার্মেন্টসের কর্মীরা জানান, করোনার পর থেকে ওনার ফেক্টোরিতে আমরা কাজ করা শুরু করি। প্রথম প্রথম বেতন নিয়ে সমস্যা ছিলোনা। গত বছর থেকে মাস শেষ হলেও আমরা বেতন সঠিকভাবে পেতামনা। ওনার ধারে কাছেও আমরা যেতে পারিনা। ওনার কাছে আমাদের বেতনের কথা বললে গালাগালি করতো। আমরা প্রয়োজনে সে রেকর্ড গুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে পারব।


















