ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৩টি চোরাই মোবাইল ১টি মনিটর ও নগদ টাকা সহ আটক ১

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

চেকপোষ্ট ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর এবং নগদ ২ হাজার ২০০ টাকাসহ কামরুল হাসান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। আজ (৩০ মার্চ) রাতে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার এলাকায় পরিচালনা করে কামরুল হাসানকে আটক করা হয়।

কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ২৯/০৩/২০২৩ খ্রিঃ রাত ০২:৫৯ ঘটিকায় কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের অন্তর্গত মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের জনৈক শাহিন মিয়ার মালিকানাধীন “মা টেলিকম” দোকানের শাটারের ৪টি তালা ভেঙ্গে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ০১টি কম্পিউটার মনিটর, নগদ ২২০০/-টাকাসহ সর্বমোট ১,০১,৮০৫/-(এক লক্ষ এক হাজার আটশত পাঁচ) টাকার মালামাল চুরি হয়।

এই চুরির সংবাদ প্রাপ্তির পরই কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই/মোহাম্মদ আমির উদ্দিনসহ কুলাউড়া থানার একটি চৌকস টিম চুরির ঘটনায় জড়িত চক্রকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযানে নামে। চুরির রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত কামরুল হাসান নামে একজনকে শনাক্ত করে।

আজ (৩০ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার থেকে কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে আটককৃত কামরুলের দেখানো মতে ব্রাহ্মণবাজার পশু হাটের পিছনের ময়লার স্তুপ থেকে দোকানের মালিক শাহিন মিয়ার শনাক্তমতে চোরাইকৃত একটি Oppo A53 মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চোরাইকৃত বাকী মোবাইল ফোন ও কম্পিউটারের মনিটর আটককৃত কামরুল তার বসত ঘরে রেখেছে বলে জানায়। পরবর্তীতে আটককৃত কামরুল হাসানকে সাথে নিয়ে তার বসত ঘরের পিছনের লাকড়ির রুমে তল্লাশী করে খড়ের ভেতর থেকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২,২০০/-টাকা ও চুরির ঘটনায় ব্যবহৃত লোহার শাবল, হাতুরী, কাঠে সংযুক্ত লোহা কাটার ব্লেড এবং পরনের কাপড়-চোপড় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এই ঘটনায় দোকান মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আটককৃত কামরুল হাসানের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২৫, তারিখ: ৩০/০৩/২০২৩ খ্রিঃ, ধারা: ৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৩টি চোরাই মোবাইল ১টি মনিটর ও নগদ টাকা সহ আটক ১

নিউজ প্রকাশের সময় : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩