কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ

- নিউজ প্রকাশের সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পরিচালনায় সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জে দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ। সোমবার দুপুরে এক কৃষকের জমির ধান কেটে মাড়াই করে তার বাড়িতে পৌছে দেয় জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুলের নেতৃত্বে কর্মসূচীতে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আব্দুল মতিন সুজন, উপ-আইন বিষয়ক সম্পাদক মোরশেদ আলম ,মানবাধিকার বিষয়ক সম্পাদক মামুন খান কিবরিয়া, সদস্য পঙ্কজ রায়, শামীম আহমেদ, সদস্য আবদাল আহমেদসহ এক ঝাক উদ্যামী কর্মী কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল বলেন, কৃষকের মুখে হাসি ফোটাতে সোনালী ফসল ঘরে তোলার আগ পর্যন্ত মাঠে থেকে কাজ করব ইনশাআল্লাহ।















