কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ।

- নিউজ প্রকাশের সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ।এর দিকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাগরপুর বটতলা সহ সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে লিফলেট বিতরণ করেন গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য ও ১৯ আগস্ট শনিবার সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা সফল করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য শরিফ উদ্দিন আরজু, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদল সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দল সদস্য সচিব জাহিদ হাসান, জাসাস আহ্বায়ক আবুল বাশার, ছাত্রদল আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ বিএনপি, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।















