
রিপোর্টার:মোঃমজিবুর রহমান
শনিবার বিকেল তিনটায় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই আলোচনা সভায় সামাজিক সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। বৈরী আবহাওয়ার কারণে প্রত্যাশিত ১৫০ জন প্রতিনিধি উপস্থিত থাকতে না পারলেও উৎসাহ-উদ্দীপনায় সভা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার; তবে অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত, যানজটমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় সমৃদ্ধ একটি বাসযোগ্য কেরানীগঞ্জ গড়ে তোলা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। আগামীর স্মার্ট ও সুন্দর কেরানীগঞ্জ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা গোটা বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।
সভায় আলোচনার ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়—উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে সামাজিক সংগঠনের সদস্য অন্তর্ভুক্তি,
মাদক প্রতিরোধ কমিটিতে সক্রিয় অংশগ্রহণ,
বন্যপ্রাণী সংরক্ষণ ও হিংস্র প্রাণীর হাত থেকে মুক্তির উদ্যোগ,উপজেলা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ যাদুঘর ও গ্রন্থাগার স্থাপন,অটো-ব্যাটারি চালকদের সচেতনতা বৃদ্ধি,অসম্প্রদায়িক চেতনা জাগ্রত করা,
খেলাধুলার মাঠ সংক্রান্ত সমস্যা সমাধান,
প্রতিটি ওয়ার্ডে পাঠাগার গড়ে তোলা,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ,সকল সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ইত্যাদি।
উপস্থিত স্বেচ্ছাসেবীরা মনে করেন, সমাজে অসহিষ্ণুতা, অস্থিরতা ও অবক্ষয় দূর করতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সামাজিক সংগঠনই পারে সমাজে ইতিবাচক গুণাবলী, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা গড়ে তুলতে।
একজন বক্তার ভাষায়—“এই ছোট্ট বৈঠক থেকেই বড় স্বপ্নের বীজ বপন হলো। একদিন এই স্বপ্ন বাস্তবে রূপ নিলে বদলে যাবে কেরানীগঞ্জের চেহারা।”
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম