ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কেরুর শ্রমিক-কর্মচারীদের মাঝে উৎসবের আমেজ।।।।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ প্রতিষ্ঠান দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল। এ প্রতিষ্ঠানটির রয়েছে প্রায় ১৪ শ শ্রমিক-কর্মচারী। সমস্ত শ্রমিক-কর্মচারীসহ এলাকার প্রায় ২ হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন এই প্রতিষ্ঠানে। তবে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে দেড় শতাধিক শূন্য পদ তৈরি হয়। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিঘ্নিতসহ শ্রমিক-কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয় হতাশা।প্রতিষ্ঠানটির সার্বিক দিক বিবেচনা করে সকল আইনি জটিলতা কাটিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের একান্ত প্রচেষ্টায় ১০৪ জন শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। দীর্ঘদিনের এই নিয়োগ জটলা কাটিয়ে বিভিন্ন বিভাগের মৌসুমি শ্রমিক-কর্মচারীদের ভাগ্য পরিবর্তন হওয়ায় তাদের পরিবারের মাঝে বইছে উৎসবের আমেজ।কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, নিয়ম মাফিক প্রতিষ্ঠানে ১০৯টি শূন্য পদের জন্য গত ১৩ ও ১৪ মে সকালে কেরু হাইস্কুলে শ্রমিক-কর্মচারীদের স্থায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগ পরীক্ষায় প্রায় ২০০ শ্রমিক-কর্মচারী অংশ নেয়। পরে ওই দিনই যাচাই-বাছাই করে ১০৪ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ীকরণ করা হয়। গত ১৫ মে সকালে সদ্য স্থায়ী হওয়া শ্রমিক-কর্মচারী প্রতিষ্ঠানে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেরুর শ্রমিক-কর্মচারীদের মাঝে উৎসবের আমেজ।।।।

নিউজ প্রকাশের সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪