ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

কোন রকম দলীয় ও প্রশাসনিক বাধা ছাড়াই জামায়াত ইসলামীর প্রথম সমাবেশ জীবননগর। 

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পদত্যাগের পরেই দীর্ঘ ১৫ বছর পরে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল বিজয় মিছিল ও সমাবেশ করেছে। দেখা যায়নি কোনো দলের আপত্তি বা প্রশাসনের বাধা। গতকাল বুধবার বিকালে পৌর শহরের বাসস্ট্যান্ডে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা একত্রিত হতে জনসমুদ্র পরিনত করেন। এরপর বিজয় মিছিল বের করা হয়। বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। সবাই ছিল আনন্দিত। পরে বাসস্টান্ড সংলগ্ন মুক্ত মঞ্চে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জীবননগর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা সাজুদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলা সমন্বয়ক আবদুল্লাহ ও হাসানুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আমির রুহুল আমিন। দেশে নেতৃত্ব প্রদানকারী ছাত্র জনতাকে ধন্যবাদ দিয়ে তিনি তার বক্তব্য বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশ রক্ষা হয়েছে, তাই ১৫ বছর পর আমরা আবারো এই স্থানে সমাবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ। বর্তমান দেশে অস্থির পরিস্থিতির মধ্যে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতিকারী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা কর্ম পরিষদ মাওলানা হাফিজুর রহমান, সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, ছাত্র শিবিরের জেলা সভাপতি এমদাদ হোসেন। পৌর আমীর হাফেজ ফিরোজ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোন রকম দলীয় ও প্রশাসনিক বাধা ছাড়াই জামায়াত ইসলামীর প্রথম সমাবেশ জীবননগর। 

নিউজ প্রকাশের সময় : ০৭:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪