
কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা অস্থায়ী কার্যালয়ঃ ১২৫ উত্তর বাসাবো (২য় তলা) ৫, অতীশ দিপঙ্কর সড়ক, সবুজবাগ, নদী ভাঙ্গন থেকে ভিটে-মাটি রক্ষার জন্য মছাপুর ক্লোজার পুনঃনির্মাণ কল্পে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার নিকট "সংবাদ বিজ্ঞপ্তি"বরাবর,প্রধান বার্তা সম্পাদক শ্রদ্ধাযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নোয়াখালী জেলার অর্ন্তগত কোম্পানীগঞ্জ উপজেলার অধিবাসী। আমাদের উপজেলায় ছোট ফেনী নদীর উপর নির্মিত ভূমি রক্ষা বাঁধ মুছাপুর ক্লোজার গত ২৬ আগষ্ট ২০২৪ইং এর ভয়াবহ বন্যার পানিতে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে নদীর পানির তীব্র স্রোত এবং বিপরীত দিক থেকে আসা লবণাক্ত জোয়ারের পানির প্রবল স্রোতে কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৩টি ইউনিয়নসহ ৮টি ইউনিয়ন ব্যাপক হারে ভাঙ্গনের কবলে পড়ে এতে প্রায় ১০ লক্ষ পরিবারের জীবনযাত্রা অনিশ্চিত ও গৃহহীন হওয়ার সম্ভবনা দেখা দেয়। ইতিমধ্যে দুই পাড়ে অসংখ্য ঘর-বাড়ী, রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির-মাদ্রাসা ও স্কুলসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গিয়াছে। এছাড়াও সামুদ্রিক জোয়ারের লাবণাক্ত পানির প্রভাবে, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলার বিস্তৃর্ণ অঞ্চলের ফসলি জমি ও মৎস্য খামার বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে।অতএব উপযুক্ত জনস্বার্থপূর্ণ বিষয়ে সার্বিক অবস্থা বিবেচনা পূর্বক মুছাপুর ক্লোজারটি পুনঃনির্মাণের জন্য যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। ধন্যবাদ সহ-বিনীত নিবেদক অত্র এলাকার সর্বস্তরের জনগণের পক্ষেঃ নুরুল আফছার মিয়া আহ্বায়ক নজরুল ইসলাম ফয়সাল সদস্য সচিব মানবন্ধন আয়োজক
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম