
ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব। এই উৎসব। টি পালিত হয় কোরবানি মাধ্যমে। কোরবানি ঈদের দিন কিছু বিশেষ কিছু করনীয় রয়েছে, তেমন ই রয়েছে বর্জনীয়।
যা সংক্ষেপে আলোচনা করা হলো :
ঈদের দিনে করনীয় গুলো হলো :
১.ঈদের নামাজের আগে গোসল কর সুন্নত।
২.উওম পোশাক পরিধান করা সুন্নত।
৩.সুগন্ধি লাগানো সুন্নত।
৪.ঈদের নামাজে আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী (সা.) ঈদের নামাজের আগে কিছু ই খেতেন না।
৫.ঈদগাহে নামাজে জন্য এক পথ দিয়ে যাওয়া আর অন্য পথ দিয়ে ফেরা সুন্নত।
৬.ঈদের দিনে তাকবির পাঠ করা সুন্নত।
৭.ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত।
৮. সামর্থ্যবান ব্যক্তিদের কোরবানি করা ওয়াজিব।
৯.কোরবানি গোশত তিন ভাগে করা।
১০.কোরবানি পুশির রক্ত, আবর্জনা ও হাড়ের মাধ্যমে যেন পরিবেশ দূষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
১১.কোরবানি শেষ হওয়ার সাথে সাথে রক্ত, আবর্জনা, হাড় নিদিষ্ট স্থানে ফেলে দেওয়া উচিত।
ঈদের দিনে বর্জনীয় কাজ গুলো হলো :
১.ঈদের নামাজের আগে ও ফজর নামাজের পরে কোন নামাজ নেই।
২.ঈদের দিনে রোজা রাখা হারাম।
৩.ঈদের দিনে জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত।
৪.ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফাহা ও মুআনাকা করতে হবে এমন বিশ্বাস বা আমল করা বিদআত।এমন বিশ্বাস না করে করলে কোন সমস্যা নেই এ দ্বারা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়।
৫.কোরবানি পুশুর কোন অংশ বিক্রি করা যাবে না। অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না।
৬.এমন কী কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া নিষেধ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম