ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ক্ষেতলালে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে* । এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৭) মারা গেছে। তবে বেঁচে গেছে প্রেমিকা তাজমিন আক্তার (১৫)। স্থানীয় লোকজন ও পুলিশের বলছেন, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে।ক্ষেতলালে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৪ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৭) মারা গেছে। তবে বেঁচে গেছে প্রেমিকা তাজমিন আক্তার (১৫)। স্থানীয় লোকজন ও পুলিশের বলছেন, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে।৮ এপ্রিল সোমবার ভোরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ মারা যায়। এর আগে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে তারা দুজনে বিষপান করেন।তারা হলেন, খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে মুরাদ শেখ ও একই গ্রামের তোজামের মেয়ে তাজমিন। মুরাদ এবার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আর তাজমিন বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, মুরাদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। শুনেছি সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে করেছে এটি জানা নেই।ওই গ্রামের কয়েকজন বলেন, মুরাদের সাথে একই গ্রামের তাজমিন আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের পরিবার সম্পর্ক মেনে নেয়নি। এজন্য তারা বিষপান করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের পরিবার তাকে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর দেশের বাইরে যাওয়ার কথা। তাই দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করে। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তারা বাড়ি ফিরে।৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আবার অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।এ বিষয়ে প্রেমিক-প্রেমিকার পরিবারের কেউ কথা বলতে চাননি।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। আর তাজমিন আক্তার সুস্থ আছে। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষেতলালে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০৬:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪