
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি ভুট্টা খড়ির গাদা পুড়ে ছাই হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে গ্রামের মাদ্রাসাপাড়ায় গাদা করে রাখা অ্যাড. পারভেজ ও সজনদের চাষকৃত ভুট্টা গাছের খড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান, খড়ি গাদার পাশের একটি গর্তে চুলার ছাই ফেলে স্থানীয়সহ অ্যাড. পারভেজের পরিবারের সদস্যরা। রাতেও সেখানে ছাই ফেলা হয়। অতিরিক্ত গরমের কারণে ছাইয়ের মধ্যে থাকা আগুনের স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ চারিদিকে আগুনের তাপ ও আকাশের দিকে ধোঁয়া দেখে গ্রামবাসী অবাক হয়। দ্রুত সেদিকে ছুটে গেলে দেখা যায় ভুট্টা খড়ির গাদায় আগুন লেগেছে। পরে গ্রামের সবাই মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। এ ঘটনায় খড়ির গাদা ও একটি রান্নাঘর পুড়লেও কেউ আহত হননি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম