
শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত রাজনৈতিক কর্মসূচি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাদ্রা বাজারে এ আয়োজন হয়।
ভাদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক। তিনি বলেন, “৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। এই কর্মসূচির মাধ্যমে মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাই সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তারা বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে জনগণকে বিএনপি’র পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ভাদ্রা বাজারসহ আশপাশের এলাকায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে লিফলেট বিতরণ করা হয়। এতে ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম