
গত কাল গণ অধিকার পরিষদের কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর ।
সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডঃ রেজা কিবরিয়া বিভিন্ন রাজনৈতিক তৎপরতা অদ্ভুত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সকলের সম্মিলিত মতামতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দলটির বর্তমান আহ্বায়ক ড.রেজা কিবরিয়াকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় গণ অধিকার পরিষদের ১ নং যুগ্ন আহবায়ক জনাব রাশেদ খান কে এ সময় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর রেজা কিবরিয়ার বিষয়ে বলেন
বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠাপোষকতায় জনৈক মাসুদ করিম/এনায়েত করিমের বিএনপি ভাঙা ও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার মডেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়ার ব্যাংকক,কাঠমুন্ডুতে একাধিকবার মিটিংয়ে অংশ নেয়া এবং দেশে এসে মনোনয়ন বিক্রি ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ এবং সর্বশেষ ইনসাফের প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে গতকাল রেজা কিবরিয়ার বাসায় জরুরী মিটিংয়ে এসব বিষয়ে জবাবদিহিতা চাইলে তিনি সদুত্তর না দিয়ে নেতৃবৃন্দের প্রশ্নে বিরক্ত হয়ে বাসার ছাদের মিটিং স্থান ত্যাগ করে বাসায় ঢুকে আর মিটিংয়ে আসেনি।যে কারণে আমরা তার উপস্থিতিতে আর মিটিং করতে পারিনি।তাই উপস্থিত সদস্যদের মতামতে আমরা বাকী আলোচনা সম্পন্ন করে নির্ধারিত মিটিংয়ে অসমাপ্ত আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সকলে একমত হই যে মিটিং এখনো কেন্দ্রীয় কার্যলয়ে চলমান।
তাই নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য ও মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন সকল কে।রেজা কিবরিয়া কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে ইতোমধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন।গণঅধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ঐভাবে দলের মিটিং-মিছিল,কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বরং টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। আমরা সেটাতে সমর্থন না দেয়ায় আমাকে নিয়ে মিথ্যাচার করে নেতা-কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করে গণঅধিকার পরিষদে ভাঙন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
নিশ্চয়ই আপনারা অবগত আছেন,এই রেজা কিবরিয়ার কারণেই গণফোরামও ভেঙেছিলো। পরিশেষে নতুন আহবায়ক জনাব রাশেদ খান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দলের হয়ে নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহ্বান জানান।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম