ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গণ অধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে জাতীয় নির্বাচনে চার তরুণ তুর্কি, নতুন দিগন্তে দেশের রাজনীতি

রিপোর্টার আনজার শাহ্
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

রিপোর্টার আনজার শাহ্

​আসছে জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনী লড়াইয়ে নামছেন দেশের চার তরুণ ও সর্বকনিষ্ঠ নেতা, যারা দীর্ঘদিনের ছাত্র আন্দোলন ও সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি লাভ করেছেন। তারুণ্যের শক্তি ও সংগ্রামের ইতিহাস নিয়ে এবার জাতীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন এই চার বিপ্লবী মুখ। তারা হলেন—বিন ইয়ামিন মোল্লা (কুড়িগ্রাম-১), সাজ্জাদ আল ইসলাম (ঢাকা-৩), বাবু খান (চুয়াডাঙ্গা-১) এবং কাউসার আলি (নারায়ণগঞ্জ-১)।
​বিগত সাত-আট বছর ধরে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা এই চার নেতা দীর্ঘ সংগ্রাম, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন। মানুষের অধিকার আদায়ের প্রশ্নে তাদের অবিচল ত্যাগ ও সাহস তাদের জাতীয় পর্যায়ে পাদপ্রদীপে নিয়ে এসেছে।
​ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা তাঁর সংগ্রামী জীবন সম্পর্কে বলেন, “মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমার পুরো জীবন উৎসর্গ করেছি। মাসের পর মাস জেল খাটা, কন্ডেম সেলের যন্ত্রণা এবং মৃত্যুর ভয়াবহ হাহাকার আমাকে আজকের অবস্থানে আসার পথ দেখিয়েছে। ইনশাআল্লাহ, এখন থেকে জাতীয় পর্যায়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।”
​অন্যদিকে, ঢাকা-৩ আসনের প্রার্থী সাজ্জাদ আল ইসলাম দৃঢ়তার সঙ্গে জানান, “আমাকে কেবল মৃত্যুই থামাতে পারে। আল্লাহর ওপর ভরসা করে চোখ বন্ধ করেই ন্যায়ের পক্ষে সংগ্রাম করে গেছি। দীর্ঘ সাত বছরের এই পথে অসংখ্য হামলা, মামলা এবং গুম ও র‍্যাবের টর্চার সেলে নির্মম নির্যাতনের শিকার হয়েও কেউ আমাকে দমাতে পারেনি, পারবেও না। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।”
​নারায়ণগঞ্জ-১ আসনের তরুণ নেতা কাউসার আলি মানুষের সেবাকে জীবনের ব্রত হিসেবে উল্লেখ করে দেশবাসীর দোয়া চেয়েছেন, যেন তিনি মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারেন। চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী বাবু খান জাতীয় রাজনীতিতে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আনন্দিত এবং দেশ ও মানুষের জন্য ভূমিকা রাখতে পারার প্রত্যয় ব্যক্ত করেন।
​দেশের সর্বকনিষ্ঠ এই চার তরুণ প্রার্থী একসুরে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তারা জাতীয় পর্যায়ে ন্যায়, অধিকার ও মানুষের সেবার রাজনীতি প্রতিষ্ঠায় অটল থাকতে পারেন। তরুণ প্রজন্মের এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণ অধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে জাতীয় নির্বাচনে চার তরুণ তুর্কি, নতুন দিগন্তে দেশের রাজনীতি

নিউজ প্রকাশের সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫