
প্রতিবেদন
অজানা পাখি
facebook থেকে নেওয়া
একবার এক বাদশাহ তার উজিরকে জিজ্ঞেস করলেন, অজ্ঞতা মানে কি
উজির বললেন, আমাকে দুইদিন সময় দিন জাহাপনা, আমি উদাহরণের সাথে আপনাকে বলে দেব অজ্ঞতা মানে আসলে কি।
উজির সাহেব সেই দিন রাতে হীরা জহরত বসানো দুটি বড় বড় সাইজের চামড়ার জুতো বানালেন। তারপর দুটো জুতোর মধ্যে একটি জুতো মসজিদের সামনে রাখলেন।
সকালে যখন মৌলভী সাহেব মসজিদের সামনে বের হলেন, তখন হীরা জহরত বসানো চামড়ার জুতোটি দেখে খুবই অবাক হয়ে গেলেন। সে এত বড় জুতো দেখে সারা রাজ্যে ঘোষণা করে দিলেন রাতে স্বয়ং আল্লাহ মসজিদে এসেছিলেন।আল্লাহ তারটি জুতো মসজিদে রেখে গেছেন ।
লোকজন জুতোটাকে সম্মান দেখাতে লাগল। সবাই জুতোকে দর্শন করে ওটাকে ছুঁয়ে দেখাকে পুণ্য মনে করতে লাগলো। এই খবর বাদশা পর্যন্ত পৌঁছে গেল। বাদশা জুতোটিকে দরবারে পেশ করার জন্য আদেশ দিলেন।। জুতো দেখে বাদশাহ ভাবলেন এত সুন্দর এবং এত বড় জুতো মানুষের হতে পারে না, এটা সত্যি হয়তো আল্লার জুতো।
বাদশা এই ভেবে জুতোটিকে নিজের সিংহাসনে রাখলেন। আর বললেন, আজ থেকে আমি এই সিংহাসনে বসব না। আমার সিংহাসনে এই জুতোই থাকবে।
এমন সময় উজির দরবারে হাজির হলেন। বললেন, আমার দাদার একটি জুতা হারিয়ে গিয়েছে।
বাদশাহ বললেন, জুতোটি দেখতে কেমন ছিল?
তখন উজির আরেকটি জুতো বের করে দেখালেন।
এটা দেখে বাদশাহ লজ্জায় পড়ে গেলেন।
উজির তখন বাদশাহ কে বললেন, জাহাপনা, এটাই হচ্ছে অজ্ঞতা।
কোন কিছু না জেনে, অন্যের নকল করা,
নিজের বুদ্ধিকে না খাটিয়ে, অন্যের কথায় বিশ্বাস করাই হলো সবচেয়ে বড় মূর্খতা।।।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম