ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

গাজীপুরে গ্যাস স্যলেন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

সৈয়দ মো স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ৮তলা ভবনের নীচ তলায় রোববার দুপুর ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে ফারহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কেয়ার টেকার খাইরুল ইসলাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরে গেছেন। তিনি আশঙ্কামুক্ত।আহতরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফারহান হাসান (২৬) ও ভবনের কেয়ার টেকার খাইরুল ইসলাম (৩৬)। ফারহানের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। আহত ফারহানের স্বজন এসএম ফরহাদুল আবেদীন জানান, ফারহান ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিল। গ্রামের বাড়ি থেকে ফিরে শনিবার প্রথমে ভুরুলিয়া এলাকায় আমাদের বাড়িতে উঠেছিল। সেখান থেকে রোববার দুপুরে ৮তলা ভবনের নীচতলায় তার কক্ষে ব্যাগ-মালামাল রাখতে গিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালাতে সুইচ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পাশে থেকে কেয়ার টেকার ফারহানকে উদ্ধার করতে গিয়ে তিনিও আহত হয়েছেন। তিনি আরও বলেন, ওই কক্ষে গ্যাস লাইন বা চুলা থেকে গ্যাস লিকেজ হওয়ার পর জমা হয়েছিল। বাতি জ্বলাতে গিয়ে সুইচের স্পার্কিং থেকেই ওই দুর্ঘটনা ঘটেছে।তবে জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, নীচতলার ওই কক্ষে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ঈদের ছুটিতে কক্ষের দরজা-জানালা ও তালা আটকিয়ে ফারহান হাসান যায়। ধারণা করা হচ্ছে বন্ধ থাকা অবস্থায় ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের কোনো লিকেজ থেকে গ্যাস বেরিয়ে ওই রান্না ঘরে জমেছিল। রোববার দুপুরে ওই কক্ষের অদূরেই কেয়ার টেকার রান্না করছিলেন। ওই চুলা থেকে অগ্নিস্ফুলিঙ্গ কিংবা ভবনের লিফট থেকে কোনোভাবে স্পার্কিয়ের ফলে রান্নার কক্ষে জমে থাকা গ্যাসে উচ্চ শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুনে কেয়ার টেকারের রান্নার হাড়ি-পাতিলাসহ চুলা এবং লিফটের নীচতলা, ৫ম তলা, ৬ষ্ঠ তলা ও ৭তম তলার লিফটের দরজাও ভেঙে গেছে। এ ছাড়া রান্না ঘরের দরজা-জানালা ভেঙে গেছে এবং সেখানে থাকা খাটসহ-বিছানা ও তৈজষপত্র পুড়ে গেছে। দগ্ধ হওয়া ফারহান শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, ফারহানের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে, তার শ্বাসনালীতেও পোড়া রয়েছে এবং বিস্ফোরণের বিষয় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে গ্যাস স্যলেন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪