ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার- ২

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে ১৯ মে রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।এ বিষয়ে ২০ মে সোমবার বিকেল তিনটায় টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করেন পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে একই মামলায় আসামি করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আসন্ন ঈদুল আযহার ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের বাজারে এসব জাল নোটগুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিলো তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার- ২

নিউজ প্রকাশের সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪