ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধারগাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে এক হাতীর মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা।বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।পরে পুলিশে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে এসে দেখতে পাই, মৃত হাতির মাথার মধ্যে ক্ষত চিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছেন। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথ ভাবে পোস্ট মর্টেম করবে।তারপর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি, অন্য কোথাও হাতির মৃত্যু হয়েছে, এখানে এনে ফেলে রেখে গিয়েছে। তদন্তের পর এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৭:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪