
২২ এপ্রিল সকালে চারটি রিসোর্টে অভিযান চালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এসময় রাজেন্দ্র ইকো রিসোর্ট থেকে৬৩ শতাংশ, ম্যাক্সভ্যালী রিসোর্ট থেকে ৮৫ শতাংশ, গ্রীনটেক রিসোর্ট থেকে ৫৪.৫৪৭ও অনন্ত ভবন রিসোর্ট থেকে ৯৫ শতাংশ মোট ২ একর ৯৭ শতাংশ রিসোর্টে দখলে থাকা বনের জমি উদ্ধার করে বন বিভাগ। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। আরও যারা উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম। ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক সহ ও বিভিন্ন বিট কর্মকর্তা ও কর্মচারীরা।এ বিষয়ে বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন ও ভাওয়াল রেঞ্জ অফিসার মাসুদ রানা বলেন এ রেঞ্জের আওতায় বনবিভাগের জমি-জবর দখলকারীদের কাছ থেকে বনের জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম