সংবাদ শিরোনাম ::
গার্মেন্টস শ্রমিক

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
- নিউজ প্রকাশের সময় : ০৯:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

গার্মেন্টস শ্রমিক
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
আমরা গার্মেন্টস শ্রমিক বলে
করো না অবহেলা,
আমাদের ঘামের টাকায়
তোমরা মিটাও পেটের জ্বালা।
তোমাদের বিলাসিতা বাড়ি গাড়িতে
দালান কোটায় করো বসবাস,
আমাদের বিলাসিতা অন্যের কুঁড়ের ঘরে
ভাড়াটিয়া জীবন মোদের বারো মাস।
আমরা কোনো-রকম বেঁচে আছি
এক মুঠো ডাল ভাত খেয়ে,
দিবারাত্রি পরিশ্রম করে
মাথার ঘাম পায়ে জড়িয়ে।
অশ্লীল ভাষায় গালা গালি শুনি
নিরবে মেনে নেই সব,
আমরা অসহায় গার্মেন্টস শ্রমিক
বিচারক হলেন মোদের রব।












