ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত।

রিপোর্টারের ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বোডিং মার্কেটে একটি হোটেলের গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কাজল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শী ফারুক আহমেদ জানান, কেরানীগঞ্জ উপজেলার ব্যস্ততম আঞ্চলিক মহাসড়ক রামেরকান্দা রোহিতপুর বোর্ডিংয়ে মায়ের দোয়া বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আরেকজন যুবক সাব্বির হোসেন জানান, মায়ের দোয়া বিরিয়ানির পার্শ্ববর্তী একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরে লোকজন এদিক-সেদিক এলোমেলো ছোটাছুটি করতে থাকে।ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কাজল মিয়া জানান, কেরানীগঞ্জের রোহিতপুর বোডিং মার্কেট এলাকার মায়ের দোয়া হোটেলের আগুনে এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মৃতদের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি বলে জানান তিনি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত।

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪