
মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি,
ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তছনছ করে দিল একটি মসজিদ, ও কয়েকটি বসত বাড়ি ঘর ,স্থানীয় বাসিন্দা মোঃ বাবুল মাঝির ছেলে, সজীবের নবনির্মাণের একটি ঘর যার বর্তমান বাজারমূল্য ব্যয় হয়েছে প্রায় চার লক্ষ টাকার মত সেই ঘরটিকে ঘূর্ণিঝড়ের লন্ডভন্ড করে দিয়েছে, আহত হয়েছে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা,
এবং অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাজির চরের বাসিন্দা মোঃ আব্দুল মালেক মুঠোফোনের মাধ্যমে জানান আমাদের কাজীর চরের অনেক ঘর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে, এখন বাসিন্দাদের অবস্থা খুব ভয়াবহ নেই কোন তাদের খাবারের ব্যবস্থা বিশুদ্ধ পানি ও বিশ্রামের জায়গা, অনাবৃষ্টিতে তাদের আসবাবপত্র সকল কিছু ভিজে গেছে ।
কাজির চরের ঘূর্ণিঝড়ের কবলে পড়া ক্ষতিগ্রস্ত লোকেরা বলেন, মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই অবহেলিত ও টিক সই বেরিবাঁধ হীন কলাতলী ইউনিয়নের প্রতি নজর দেওয়ার জন্য, এবং ঘূর্ণিঝড়ের কবলে পড়া অসহায় লোকদের পাশে এসে সরকারি খাত থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতা করার অনুরোধ রইলো।
ঘূর্ণিঝড়ের কবলে পড়া ক্ষতিগ্রস্ত লোকদের অবস্থা সম্পর্কে- সাপ্তাহিক দেশ প্রিয় পত্রিকার সাংবাদিক মোঃ আল-আমীন অবগত করলে।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা স্যার বললেন, আমাকে ৫ নং কলাতলী ইউনিয়নের ঘূর্ণিঝড়ে কবলে পড়া ক্ষতিগ্রস্ত লোকদের বিষয়টি ইউনিয়ন পরিষদের থেকে কেউ অবগত করে নাই।
তখন দেশ প্রিয় পত্রিকার সাংবাদিক বলেন, স্যার আমি আপনাকে অবগত করলাম। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন।
৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষে একটি আবেদন করা হোক, ঘূর্ণিঝড় কবলে পড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু একটা ব্যবস্থা করব।
এরপর ইউনিয়ন পরিষদ এর দায়িত্বরত প্রশাসক মোঃ মোস্তাফিজ
(পি আই মনপুরা উপজেলা) কে একাধিকবার মুঠোফোনে দিলেও তিনি কোন রকমে ফোন রিসিভ করছেন না তিনি ,
পরক্ষণে ৫নং কলাতলী ইউনিয়নের
৬ নং ওয়ার্ডের মেম্বার, বাদশা আলম লিকসন কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কলাতলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকদের ব্যাপারটি প্রশাসক মোঃ মোস্তাফিজ (পি আই মনপুরা উপজেলার)কে জানানো হয়, পি আই বলেন আমি এখনই মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা স্যার কে অবগত করব, এরপর আর জানানো হলো না।l
✍️✍️
মোঃ আল আমীন
সাংবাদিক, সাপ্তাহিক দেশ প্রিয় পত্রিকা,
ভোলা জেলা প্রতিনিধি ,
01791755797
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম