চতুর্থ বারের মত নৌকার মনেনীত প্রার্থী হওয়া সংবর্ধনা প্রদান।
- নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

চতুর্থ বারের মত নৌকার মনেনীত প্রার্থী হওয়া সংবর্ধনা প্রদা
২৭ নভেম্বর ২০২৩
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর ০৩ আসনে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি টানা চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সোমবার(২৭ নভেম্বর)বিকেলে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌছলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এসে পৌছলে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পথে তিনি বিশ্বরোডের রশিদ সুপার মার্কেটের সামনে তাঁকে বরণ করতে উপস্থিত থাকা নেতা-কর্মীদেরকে শুভেচ্ছা জানান।সেখান থেকে দলীয় নেতা-কর্মীরা শোভাযাত্রা সহকারে দলীয় নেতা-কর্মীরা মোকতাদির চৌধুরী এমপিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে নিয়ে আসেন।
পরে তিনি বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করেন। সেখানে দলীয় নেতা-কর্মীরা মোকতাদির চৌধুরী এমপিকে সংবর্ধনা প্রদান করেন।
পরে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী চতুর্থবারের মতো তাঁকে দলীয় মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবোনা। আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য গত রবিবার বিকালে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া-৩ আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ নিজ নির্বাচনী এলাকা আসলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
















