
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুর জেলা বিএনপির বিশাল এক জনসমাবেশ শহরের প্রাণকেন্দ্র হাসান আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বেলা যতোই গড়াতে থাকে ঐতিহাসিক হাসান আলী স্কুল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রূপ নেয়। ১৭ই ফেব্রুয়ারি রোজ (সোমবার) বেলা ৩ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।চাঁদপুর জেলার বিল্পবী সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই অতিদ্রুত আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সংস্কার সংস্কার নামে বিলম্ব করবেন না। সংস্কারের নামে টালবাহানা চাই না।মিন্টু বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত। বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা বহু নির্যাতন, জুলুম, হামলা-মামলা, গুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকার একেবারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নামে প্রায় ৬০ হাজার মামলা করেছে। খুবই কষ্টের মধ্যে নেতাকর্মীদের বিগত বছরগুলো অতিবাহিত হয়েছে।এই নেতা বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। যতদিন দাবী পূরন না হবে, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। দ্রুত সুস্থ্য হয়ে তিনি দেশে ফিরে আসবেন।সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ,জেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান আবু তাহের, ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদ ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম