সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ৬৪ যানবাহনে তল্লাশি, ৭ চালককে জরিমানা

রিপোর্টার মাহবুব আলম
- নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

চাঁদপুর শহরের বাবুরহাটে চেকপোস্ট বসিয়ে ৬৪টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় লাইসেন্স না থাকায় সাত চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৫ এপ্রিল) চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
ফিরতি পথে দক্ষিণাঞ্চলের সড়কে সীমাহীন দুর্ভোগ
ফরিদপুরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার
লেফটেন্যান্ট জাবিদ বলেন, অভিযানে ৬৪টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় সাত গাড়ি ও মোটরসাইকেলের চালকের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
















