ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

চান্দিনা থানা পুলিশ কর্তৃক ছিনতাইসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

মোঃ মাহাবুব আলম চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

চান্দিনা থানা পুলিশ কর্তৃক ছিনতাইসহ হত্যা মামলার রহস্য উদঘাটন লুন্ঠিত মালামাল উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ীসহ ০৫ জন আসামী গ্রেফতার হয়েছে।মামলার বিবরণে জানা যায়, গত ০৬ ফেব্রæয়ারী ২০২৪ইং (মঙ্গলবার) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের আব্দুল কুদ্দুস (৫২), পিতা- মৃত: মোহর আলী এবং মোঃ জসিম উদ্দিন (৪৪) রাত আনুমানিক ০৪.০০ ঘটিকার মধ্যে ভ্যানে করিয়া পরচঙ্গা বাজারে মাছ আনার জন্য রওয়ানা করে। তারা গল্লাই ইউনিয়নের অন্তর্গত কেশেরা বরুড়া বাজার সংলগ্ন পরচঙ্গা থেকে কংগাইগামী পাকা রাস্তার উপর পৌঁছাইলে ছিনতাইকারীরা তাদের পথরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গরীব ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানাইলে ছিনতাইকারীরা মোঃ জসিম উদ্দিনকে রক্তাক্ত জখম এবং আব্দুল কুদ্দুসকে বুকের বামপাশে ছুরিবৃদ্ধ করায় সে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে আব্দুল কুদ্দুসের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে চান্দিনা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। মামলা নং-০৫, তাং- ০৭/০২/২০২৪ইং, ধারা- ৩৯৪/৩০২/৩৪ পিসি দায়ের করেন।স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন এলাকায় ঘুরে ভ্যানে করে মাছ ব্যবসা করেন।চান্দিনা থানার অফিসার ইনচার্জ জনাব আহাম্মদ সনজুর মোরশেদ পিপিএম বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, আমার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, এসআই (নিঃ) সৈকত দাশ গুপ্ত, এইআই (নিঃ) ডিএমএ মজিদ, এসআই (নিঃ) নোমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার আসামী মোঃ সোহেল প্রকাশে মুন্না (৩৫), পিতা- মোঃ মফিজ মিয়া, সাং- হাশিমপুর, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে চান্দিনা থানাধীন হাসিমপুর এলাকা হতে গ্রেফতার করে এবং তার নিকট হতে ছিনতাইকৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আসামী সোহেলের জবানবন্দি অনুযায়ী মোঃ বাবু ভূঁইয়া (২৬), পিতা- আঃ লতিফ, সাং- জিয়ারকান্দি, থানা- তিতাস; আবু রায়হান (১৯), পিতা- মোঃ আমির আলী, সাং- হাশিমপুর, থানা- চান্দিনা; মোঃ রুবেল (২৮), পিতা- মোঃ ফারুক, সাং- দক্ষিণ গাজীপুর, মোঃ শাহজালাল (৩০), পিতা- বকুল মিয়া, সাং- বাহাদুরখোলা, উভয় থানা- দাউদকান্দি, সর্ব জেলা- কুমিল্লা তাদের নাম প্রকাশ করে। পরবর্তীতে চান্দিনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেন এবং আসামী বাবু ভূঁইয়ার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান এবং আসামী আবু রায়হানের নিকট থেকে ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন। সকল আসামীগন বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চান্দিনা থানা পুলিশ কর্তৃক ছিনতাইসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

নিউজ প্রকাশের সময় : ০৭:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪