
চুয়াডাঙ্গায় বাসের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন দুই কৃষক। গত সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটে গরু কেনার জন্য যাত্রীবাহী বাসযোগে জীবননগর থেকে রওনা হন তাঁরা। ডুগডুগি হাটে পৌঁছানোর পূর্বেই তারা অচেতন হয়ে পড়েন। বাসের চালকের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দামুড়হুদার জয়রামপুর বাজার থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তি দুই কৃষক হলেন- জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মাঞ্জার মণ্ডলের ছেলে মুক্তার হোসেন (৫০) ও একই উপজেলার সীমান্ত ইউনিয়নের নবদূর্গাপুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম মুংলা (২৮)।পারিরিক সূত্রে জানা যায়, ঐ দিন বেলা একটার দিকে মুক্তার হোসেন ও বেলা দেড়টার দিকে সাইফুল ইসলাম মুংলা গরু কেনার জন্য বাড়ি থেকে বের হন। দুজনে একই বাসে চড়ে ডুগডুগি পশুহাটে যাচ্ছিলেন। পথে অপরিচিত এক ব্যক্তির দেয়া চকলেট খেয়ে দুজনেই অচেতন হয়ে পড়েন। বেলা সাড়ে তিনটার দিকে মুক্তার হোসেনের ভাতিজা রাসেল বাসের চালকের মাধ্যমে খবর পেয়ে জয়রামপুর থেকে চাচাসহ অজ্ঞাত পরিচয়ে সাইফুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।ভাতিজা রাসেল বলেন, সেদিন চাচা তার পোষা গরু বিক্রি করেছেন। পোষার জন্য এবার দুটি গরু কিনতে ১ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। বাস থেকে নামানোর পর চাচার মোবাইল ছাড়া কিছুই পাওয়া যায়নি। লুঙ্গিতে টাকা ছিল। অপর ব্যক্তির পরিচয় পরে পেয়েছি, তার কাছেও কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি। রাসেল জানান, মাঝে মাঝে সাইফুল ইসলাম চেতনা ফিরে পাচ্ছেন। তিনি জানিয়েছেন, বাসের মধ্যে চকলেট খেয়েছিলেন। কে চকলেট দিয়েছিল, তা বলতে পারেনি।এদিকে অপর অচেতন কৃষক সাইফুলের ভাই রাশিদুল ইসলাম বলেন, ৮৭ হাজার টাকা নিয়ে গরু কেনার জন্য একায় ডুগডুগি হাটে যাচ্ছিলেন সাইফুল ইসলাম। বাসের মধ্যে অজ্ঞানপার্টির লোকেরা অজ্ঞান করে টাকা নিয়ে গেছে। তিনি বলেন, সন্ধ্যায় মুক্তার হোসেনের পরিবারের সদস্যদের মাধ্যমে মোবাইলে জানতে পারি সাইফুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম