ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,গ্রেফতার –৫

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানে হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন।অভিযান সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক জনাব সাহারা ইয়াসমিসহ বিভাগীয় স্টাফরা সদর থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে শহরের সিনেমাহল পাড়ার মৃত ফকির চাঁনের ছেলে কুদ্দুসকে (৫০) ২০ গ্রাম গাঁজাসহ, ফার্মপাড়ার মৃত ওয়াহেদ শেখের ছেলে নাজমুল হুদাকে (৫০) ২৫ গ্রাম গাঁজাসহ, সবুজ পাড়ার মৃত ইদ্রিসের ছেলে হারুনকে (৪৬) ১৫ গ্রাম গাঁজাসহ, ফার্মপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে মোজামকে (৬০) ১০ গ্রাম গাঁজাসহ, ও মুসলিম পাড়ার মৃত মহাসিন খানের ছেলে কেনিয়াকে (২৩) ৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক করা হয়।পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজাসহ আটক চারজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক কেনিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এরপর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,গ্রেফতার –৫

নিউজ প্রকাশের সময় : ১১:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪