চুয়াডাংগা জেলায় ৪ উপজেলার ছাত্র-ছাত্রীরা পৃথক পৃথক ভাবে আগুন সন্ত্রাস/ লুটতরাজ বিরোধী র্যালী,দেওয়াল লিখন, শহর পরিষ্কার ও মোমবাতি জালিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো সহ আরো কার্যক্রম পালন করে।।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

চুয়াডাংগা জেলায় ৪ উপজেলার ছাত্র-ছাত্রীরা পৃথক পৃথক ভাবে আগুন সন্ত্রাস/ লুটতরাজ বিরোধী র্যালী,দেওয়াল লিখন, শহর পরিষ্কার ও মোমবাতি জালিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো সহ আরো কার্যক্রম পালন করে।। চুয়াডাঙ্গা সদর উপজেলার ছাত্র-ছাত্রীরা মোমবাতি জ্বালিয়ে ২০২৪ এর শহীদদের শ্রদ্ধা জানাতে আজ সন্ধ্যায় র্যালীর আয়োজন করে।। জীবননগর উপজেলায় ছাত্র সমাজ এলাকা ভিত্তিক দেওয়াল লিখন কার্যক্রম পরিচালনা করে।। এদিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ছাত্র-ছাত্রী এই কয়দিনের আগুন সন্ত্রাস,লুটতরাজ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশাল র্যালি বাহির করে এবং র্যালী শেষে দর্শনা মুক্ত মঞ্চে সম্বনয়কবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।।। বক্তব্যে তারা ক্লিয়ার করেন এসব লুটতরাজ, অগ্নিসংযোগ, সং্খ্যালঘুদের উপর হামলা হলে ছাত্রসমাজ মুখ বুঝে বসে থাকবে না।।। কোন দুর্নীতি দেখলে তারা কঠোর হাতে দমন করবে বলে সকলকে হুশিয়ারি করে।















