ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় গরিবের চাল আত্মসাৎ

রিপোর্টার  মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুল হক লাল্টুর বিরুদ্ধে এক দুস্থ উপকারভোগীর খাদ্য সহায়তার চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৯ মাস ধরে অভিযুক্ত ওই নেতা দুস্থ ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন মাখালডাঙ্গা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মামুনুর। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে জনরোষে পড়েন ওই আওয়ামী লীগ নেতা। গত বৃহস্পতিবার তিনি সবার সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। একই সঙ্গে ভুক্তভোগীর আত্মসাৎ করা ১৯ বস্তা চাল ফেরত দেন।জানা গেছে, খাদ্য সহায়তার কার্ড বরাদ্দ পেলেও গত ১৯ মাস ধরে মামুনুর রশিদ সরকারি চালের সুবিধা পাচ্ছিলেন না। গ্রামবাসী বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও স্থানীয়ভাবে মাহবুল হক লাল্টুর প্রভাব থাকায় তার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারেনি। তবে সম্প্রতি দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় গ্রামবাসীর মধ্যেও পরিবর্তন হয়। গত পরশু সকালে ভুক্তভোগী মামুনুর রশিদ বিষয়টি গ্রামবাসীর মধ্যে তুলে ধরেন। এসময় স্থানীয়দের জনরোষে আওয়ামী লীগ নেতা মাহবুল হক লাল্টু নিজের ভুল স্বীকার করতে বাধ্য হন।জনসম্মুখে লাল্টু বলেন, এটি তার একটি ভুল ছিল এবং তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ১৯ মাসের চাল বাজার থেকে কিনে ভুক্তভোগীকে প্রদান করেন।ভুক্তভোগী মামুনুর রশিদ বলেন, চাল না পাওয়ার জন্য আমাদের পরিবারে অনেক কষ্ট হয়েছে। গ্রামবাসীর সহায়তায় আমি চাল ফেরত পেয়েছি এ জন্য কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় গরিবের চাল আত্মসাৎ

নিউজ প্রকাশের সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪