চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট’র অভিযান: গ্রে*ফতার ৬

- নিউজ প্রকাশের সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। এর আগে গত বুধবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আবির হাসান (১৯), আলমডাঙ্গা আইলহাসঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মৃত এলাহী মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫৫), একই ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৃত মোফাজ্জেল মন্ডলের ছেলে আতিয়ার রহমান (৫০), দামুড়হুদা মডেল থানার নাটুদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মি ও আলীর ছেলে নাসিরুল ইসলাম (২৭), জীবননগর থানার ৮নং কেডিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও মৃত আইনাল শাহয়ের ছেলে জহির হক (৪১), এবং দর্শনা থানার পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ও মৃত কাশেম মন্ডলের ছেলে বডি সোহেল (৩৫)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার ৫ টি থানার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।















