
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা মডেল থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ রিয়াজুল ইসলাম, এএসআই(নিঃ)/ বিপ্লব কুমার দাস, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে আজ ০১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত ২১:১৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন হাউলী গ্রামস্থ তিন রাস্তার মোড় ঈদগাহের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ শরিফুল আলম (৪১), পিতা- মৃত তৈয়ব আলী, ২। মোঃ জহুরুল ইসলাম (৩৫), পিতা- মৃত আবুল কালাম, উভয় সাং- দশমী, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়’কে ১০ (দশ) গ্রাম হেরোইন (মূল্য আনুমানিক ৮০,০০০/- টাকা) সহ হাতেনাতে আটক করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম