
চুয়াডাঙ্গা জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এ নতুন ভোটার সংগ্রহ শুরু হয়। এবার ৪৮ হাজার ৯০০ জন নতুন ভোটার যুক্ত হতে পারেন বলে ধারনা জেলা নির্বাচন অফিসের।এই কর্মসূচিতে জেলার সব বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংগ্রহ করা হবে। জেলার চার উপজেলার মোট ৪৫০ জন সংগ্রহকারি ও মোট সুপারভাইজার ১০৪ জন এ কাজের সাথে যুক্ত আছেন। কার্যক্রম চলবে আগামি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর নতুন ভোটারদের নিবন্ধন ও ছবি তোলা কার্যক্রম শুরু হবে। ২০০৮ সালের ১লা জানুয়ারি অথবা এর পূর্বে যাদের জন্ম তারাই এবারের ভোটার তালিকায় যোগ হতে পারবেন।চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় দুটি আসন মিলে মোট ভোটার আছে ৯ লাখ ৭৮ হাজার। এ বছরের ভোটার তালিকায় যোগ করা হবে আরও ৪৮ হাজার ৯০০ জন ভোটারকে। জেলায় মোট জনসংখ্যা আছে ১৩ লাখ। চুয়াডাঙ্গা সদরের পৌর ওয়ার্ডের সংখ্যা আছে ৯টি আর ইউনিয়নের সংখ্যা আছে ১০ টি। এই সদরে তথ্য সংগ্রহকারীর সংখ্যা ১৩০ জন। সুপার ভাইজার আছে ২৭ জন। সদরের তালিকা শেষ করে নিবন্ধন কার্যক্রম ও ছবি তোলা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় পৌর ওয়ার্ডের সংখ্যা আছে ৯টি আর ইউনিয়নের সংখ্যা আছে ১৫ টি। এই উপজেলায় তথ্য সংগ্রহকারীর সংখ্যা ১৩৫ জন।সুপারভাইজার আছে ৩৮ জন। এই উপজেলায় তালিকা শেষ করে নিবন্ধন কার্যক্রম ও ছবি তোলা হবে আগামী ৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত। চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় পৌর ওয়ার্ডের সংখ্যা আছে ৯টি আর ইউনিয়নের সংখ্যা আছে ৮টি। এই উপজেলায় তথ্য সংগ্রহকারীর সংখ্যা ১১৫ জন। সুপার ভাইজার আছে ২৪ জন। এই উপজেলায় তালিকা শেষ করে নিববন্ধন কার্যক্রম ও ছবিতোলা হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। জীবননগর উপজেলায় পৌর ওয়ার্ডের সংখ্যা আছে ৯টি আর ইউনিয়নের সংখ্যা আছে ৮ টি। এই উপজেলায় তথ্য সংগ্রহকারীর সংখ্যা ৭০ জন। সুপার ভাইজার আছে ১৫ জন। এই উপজেলায় তালিকা শেষ করে কার্যক্রম ও ছবিতোলা হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।আরও জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫-এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজাররা যাচাই করবে ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে এই কার্যক্রম। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছে তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে। প্রত্যেক উপজেলায় সংশ্লিষ্ট পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধনের জন্য ছবি তোলা হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয় হতে কোন পৌরসভা/ইউনিয়নে কবে ছবি তোলা হবে তা জানিয়ে দেয়া হবে। নতুন ভোটার হতে যেসব কাগজপত্র/দলিলাদি প্রয়োজন হবে: ১. অনলাইন জন্ম সনদের ফটোকপি। ২.শিক্ষাগত যোগ্যতার সনদ পিএসসি, জেএসসি, এসএসসির ফটোকপি। ৩. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর। ৪. বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারগণ মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে।এ বিষয়ে কথা হলে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী বলেন, চুয়াডাঙ্গার চারটি উপজেলায় ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যারা এখনো ভোটার হতে পারেনি তাদের আহ্বান জানাচ্ছি তথ্যসংগ্রহকারীর কাছে তথ্য দিয়ে ভোটার হোন। এই কার্যক্রম সফল করার জন্য ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম