ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন রোকেয়া জাবেদ মায়া।

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৩৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ-০২) নির্বাচিত হয়েছেন কারানির্যাতিত ছাত্রনেতা রোকেয়া জাবেদ মায়া। এর আগে তিনি সংগঠনটির ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালের গুজরাটের কসাই খ্যাত মোদীর বাংলাদেশ আগমন বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার অপরাধে কারাবরণ করতে হয়। এছাড়াও তিনি ২০১৮ সালের কোটা আন্দোলন ও তৎপরবর্তী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক যাত্রায় গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছেন।

সাংগঠনিক নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে রোকেয়া জাবেদ মায়া বলেন, “আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় সর্বদা ছাত্রদের পাশে থাকবো। শিক্ষা প্রতিষ্ঠানের দখল-দারিত্ব রুখে দিয়ে ছাত্রবান্ধব ক্যাম্পাস গঠনে কাজ করবে ছাত্র অধিকার পরিষদ।”
এছাড়াও উক্ত কমিটিতে ২৪ জনকে সহ-সভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগ ভিত্তিক) ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ-সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন রোকেয়া জাবেদ মায়া।

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪