ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ছুরিকাঘাতে এক যুবক নিহত

রিপোর্টার ওয়াজ উদ্দিন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ২১ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই অঞ্চলের পৌর এলাকার সোবহানবাগ মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সোবহানবাগ মহল্লার একটি মাঠে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পথচারীরা দেখতে পায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ছিনতাই বা অন্য কোনো দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে। একইসাথে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছুরিকাঘাতে এক যুবক নিহত

নিউজ প্রকাশের সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪