জবি’র ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের দায়িত্বে তালহা ও অন্তু।
- নিউজ প্রকাশের সময় : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

জবি’র ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের দায়িত্বে তালহা ও অন্তু।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন আংশিক কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী তালহা আহমেদ(নবীনগর) এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োকেমিস্ট্রির একই বর্ষের শিক্ষার্থী চিন্ময় নন্দী অন্তু (নাছিরনগর)কে দায়িত্ব দেওয়া হয়েছে ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শিক্ষক ও সিনিয়রদের সম্মিলিত উপদেষ্টামন্ডলীর সম্মতিক্রমে সদ্য সভাপতি মহিমুর রহমান বিজয় ও সাধারন সম্পাদক মেহেদী হাসান অভি স্বাক্ষরিত নতুন আংশিক কমিটি ঘোষণা করেন এবং সকল সদস্যদের সাথে আলোচনা করে নতুন দায়িত্বপ্রাপ্তদের কে আগামী ১(এক) মাসে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
কমিটিতে অন্য পদে সহ-সভাপতি সন্দ্বীপ পাল(ব্রাহ্মণবাড়িয়া সদর), সাদিয়া আফরিন মারৌ(ব্রাহ্মণবাড়িয়া সদর), শরীফ সরকার(কসবা), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন দিমান( ব্রাহ্মণবাড়িয়া সদর)ফয়সাল আহমেদ(বাঞ্ছারামপুর),আরমান আহমেদ(ব্রাহ্মণবাড়িয়া সদর), সাইফুল্লাহ সিজান(কসবা), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রকিব উদ্দিন জয়(ব্রাহ্মণবাড়িয়া সদর), আসরার আলম মায়েল(নবীনগর),মোঃ জাহিদুল হাসান(নবীনগর), তামিম সরকার(কসবা), মোঃ শাহরিয়ার রশিদ(ব্রাহ্মণবাড়িয়া সদর),তশফা ইসলাম(ব্রাহ্মণবাড়িয়া সদর), দপ্তর সম্পাদক হয়েছেন দেওয়ান সাইফ সিদ্দিক(ব্রাহ্মণবাড়িয়া সদর), প্রচার সম্পাদক হয়েছেন মুরসালিন তালিকদার(সরাইল), ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ শাওন মিয়া(ব্রাহ্মণবাড়িয়া সদর)
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি তালহা আহমেদ বলেন, আগামী দিনে সংগঠনকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক চিন্ময় নন্দী অন্তু বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।














