
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ ইবরাহিম খলিল এর দিক নির্দেশনায় ১৪ এপ্রিল রবিবার জয়দেবপুর থানার এসআই সুজিত কুমার মৃধা সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১জন মাদক কারবারিকে ১৮ (আঠার) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন জয়দেবপুর থানা পুলিশ।জয়দেবপুর থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামি মোঃ মঞ্জু শেখ(২৫)'কে জয়দেবপুর থানাধীন মনিপুর খাসপাড়া গ্রামের জনৈক মোঃ আলম হোসেন এর চায়ের দোকানের সামনে ইটের রাস্তার উপর হতে গ্রেফতার করেন।এ সংক্রান্তে এসআই সুজিত কুমার মৃধা এর লিখিত এজাহারের ভিত্তিতে অত্র থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম