ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

জয়পুরহাটে দ্বিতীয় ধাপে দুই উপজেলায় ৩০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

দেশের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় ১১ চেয়ারম্যান প্রার্থীসহ ৩০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই দুই উপজেলায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়।তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (০২ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুরে আলম (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ।জানা যায়, সদর উপজেলায় ৫ চেয়ারম্যান, ৭ ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান এবং পাঁচবিবি উপজেলায় ৬ চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান বরাদ্দকৃত প্রতীক বুঝে নেন।জয়পুরহাট সদর কে কোন প্রতীক:চেয়ারম্যান পদে এ ইএম মাসুদ রেজা আনারস প্রতীক, খাজা শামসুল আল আমিন দোয়াত কলম প্রতীক, আনোয়ার হোসেন ঘোড়া প্রতীক, আমিনুল ইসলাম মাসুদ কাপ পিরিচ প্রতীক, হাসানুজ্জামান মিঠু মটরসাইকেল প্রতীক পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে অশোক কুমার ঠাকুর টিউবয়েল প্রতীক, উজ্জ্বল মিনজি টিয়া পাখি প্রতীক, জাকারিয়া মন্ডল বৈদ্যুতিক বাল্ব প্রতীক, মুনছুর রহমান মাইক প্রতীক, শামীম আহম্মেদ উড়োজাহাজ প্রতীক, সিএম আফরাঈম কাবীর তালা প্রতীক, আলী আকবর মো. ইজাহারুল ইসলাম ডাবলু চশমা প্রতীক পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা রহমান বিথী ফুটবল প্রতীক, আছমা বিবি হাঁস প্রতীক, নাছিমা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক, রুমানা পারভীন কলস প্রতীক পেয়েছেন।পাঁচবিবি কে কোন প্রতীক:চেয়ারম্যান পদে আবু বক্কর সিদ্দিক আনারস প্রতীক, জাহিদুল আলম কৈ মাছ প্রতীক, মনিরুল শহীদ মন্ডল মটর সাইকেল প্রতীক, সোহরাব হোসেন দোয়াত কলম প্রতীক, সাঈদ জাফর চৌধুরী টেলিফোন প্রতীক, সাবেকুন নাহার ঘোড়া প্রতীক পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে ওয়াহিদুজ্জামান চৌধুরী চশমা প্রতীক, আকরাম হোসেন তালুকদার তালা প্রতীক, খালেকুল ইসলাম টিউবওয়েল প্রতীক, ফরহাদ আলম উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে তামান্না বেগম প্রজাপতি প্রতীক, রাজিনারা টুনি বৈদ‍্যুতিক পাখা প্রতীক, রেবেকা সুলতানা ফুটবল প্রতীক, মৌসুমী আক্তার ফুলের টপ প্রতীক পেয়েছেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে, আর ১ শত ৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ শে মে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে দ্বিতীয় ধাপে দুই উপজেলায় ৩০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিউজ প্রকাশের সময় : ০৭:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪