সংবাদ শিরোনাম ::
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা কর্তৃক ৫১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং ০১ জন ট্রান্সফরমার চোর সহ মোট ০২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার মেহদুল ইসলাম
- নিউজ প্রকাশের সময় : ০৬:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা এলাকায় ১৯-০৪-২০২৪ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১৯-০৪-২০২৪ তারিখ ১২:০৫ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন ০৪নং বড়াইল ইউপির অন্তর্গত দক্ষিণ হাটশহর পালপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলিম এর পল্টি মুরগীর ফার্মের সামনে পাকা রস্তার উপর হইতে আসামী ১। শ্রী প্রদীপ পাল (৩১), পিতা- শ্রী গিরেন পাল, সাং- দক্ষিণ হাটশহর, থানা- ক্ষেতলাল, জেলা জয়পুরহাটকে ৫১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু করা হয় এবং অভিযান পরিচালনা করিয়া তদন্তে সন্ধিগ্ধ ০১ জন চোরকে ধৃত করিয়া আসমীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
















