ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না যারা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে
আগামী মে থেকে জুন তিন মাসের মধ্যে তিন ধাপে অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন। ইতোমধ্যে এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই মনোনয়নে আওয়ামী লীগের দুজন বর্তমান মেয়র মনোনয়ন পাননি। অথচ দুজন প্রার্থীই বেশ জনপ্রিয় এবং তাদের আলাদা একটা ভোট ব্যাঙ্ক আছে। কিন্তু শেষ পর্যন্ত তারা মনোনয়ন পাননি। ফলে আগামী জাতীয় নির্বাচনে কারা মনোনয়ন পাবেন আর কারা পাবেন না সে ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচনের আগে এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে ‘টেস্ট কেস’ হিসেবে দেখা হচ্ছে। সেই বিবেচনায় আওয়ামী লীগ এবার মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে। ফলে আগামী নির্বাচন কারা মনোনয়ন পাবেন আর কারা পাবেন না তার একটি সুস্পষ্ট ফর্মুলা লক্ষ্য করা যাচ্ছে সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই ফর্মুলায় জাতীয় নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। আর সেজন্য পাঁচটি বিষয় বিবেচনা করা হবে। এই পাঁচটি বিষয় হল;
১. বিতর্কিত ব্যক্তি: যারা বিগত দিনগুলোতে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা আগামী নির্বাচন মনোনয়ন পাবেন না বলে জানান আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা। যারা বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ডে জড়িত ছিলেন যেমন; বরিশালের মেয়র সাদিক এবং গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তাদের বিতর্কিত কর্মকান্ডের জন্য এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে।
২. দুর্নীতির অভিযোগ: বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত।
৩. দলের বিভক্তি সৃষ্টি: যারা দলের মধ্যে বিভক্তি করেছে তারাও আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হবেন বলে জানা গেছে।
৪. জনমত জরিপ: আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ প্রতি ছয় মাস পরপর মাঠ জরিপ পরিচালনা করছে। এ সমস্ত জরিপে যাদের ব্যাপারে নেতিবাচক প্রতিবেদন আসছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না।
৫. পেশি শক্তির প্রভাব: যারা এলাকায় পেশি শক্তির প্রভাব খাটিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদ কার্যক্রম করছেন কিংবা যাদের বিরুদ্ধে পেশি শক্তির প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তারাও আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না।  সুত্র: বাংলা ইনসাইডার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না যারা

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩