ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হলেন রওশন এরশাদ।

লিয়াকত আলী (নির্বাহী সম্পাদক)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে

আজ সকালে জিএম কাদেরের অনুপস্থিতিতে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের সই করা একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান। এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। এর পরপরই রওশন এরশাদকে নিয়ে গুঞ্জন তৈরি হয়।

ভারতীয় ক্ষমতাসীল দলের আহবানে ভারত সফরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। ২২শে আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। আজ সকালে জিএম কাদেরের অনুপস্থিতিতে ঘটে এই ঘটনা।

গণমাধ্যমে এ সংবাদ প্রকাশের পরপরই পাল্টা এক ভিডিও বার্তা দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ভিডিও বার্তায় তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। আসলে এটা একটা মিথ্যাা সংবাদ।

এ ধরনের সংবাদটা যারা দিয়েছেন কয়েকজন কো-চেয়ারম্যানের নাম উল্লেখ করা হয়েছে – তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এ ধরনের কোন সিদ্ধান্ত দেন নাই বা এ ধরনের সিদ্ধান্তে সহযোগিতা করেন নাই। সাইন দেন নাই। দেয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয়ত হলো- জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলেই চেয়ারম্যান হতে পারবে না। ইচ্ছা করলেই যে কাউকে অব্যাহতি দেয়া যাবে না। এটার একটা নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে পড়তে হবে। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমার মনে হয়, কিছু ব্যক্তি যারা দল থেকে বহিষ্কৃত তারা ম্যাডামের (রওশন) নামটা ব্যবহার করে এরকম একটা ফেক নিউজ দিয়েছে। আমি সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধ করবো-এ ধরনের কোনো ঘটনা জাতীয় পার্টিতে ঘটেনি। বা ঘটার সুযোগ নাই।

আলোচিত সেনাশাসক এইচএম এরশাদের হাতেগড়া রাজনৈতিক দল জাতীয় পার্টিতে বরাবরই জাতীয় নির্বাচন ঘনিয়ে এলে আলোচনায় শীর্ষে চলে আসেন।

এর আগে ২০১৯ সালের এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে কয়েকদফা টানাটানি হয় দেবর-ভাবির মধ্যে। দলের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়ে যায়। বেশির ভাগ নেতা জিএম কাদেরকে সমর্থন করেন।

একপর্যায়ে তাদের মধ্যে সমঝোতা হয়। এতদিন জিএম কাদের দলের চেয়ারম্যান ও রওশন এরশাদ কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন ধরে জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হলেন রওশন এরশাদ।

নিউজ প্রকাশের সময় : ০৫:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩