ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন, কুমিল্লা জেলায় পদায়নকৃত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

সততা, কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সেবা গ্রহীতাদের সাথে সদ্ব্যবহারসহ সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন, কুমিল্লা জেলায় পদায়নকৃত, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।বৃহস্পতিবার (২৭ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার সাইদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।পুলিশ সদস্যদের জীবনাচারে শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম জীবনাচারে শুদ্ধাচার চর্চার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে বাংলাদেশ পুলিশ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ আহবান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন, ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বিপিএম।অতিরিক্ত আইজিবৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুদ্ধাচার পুরস্কারে ভূষিতদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা সকলের কাছে অনুকরণীয় হবেন, যাতে আপনাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়।অনুষ্ঠানে আইজিপি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৮৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন, কুমিল্লা জেলায় পদায়নকৃত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম

নিউজ প্রকাশের সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪