ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জাতীয় সংসদ নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব প্রস্তুত আছে।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব প্রস্তুত আছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন এলিট ফোর্সটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের পৈরতলা এলাকায় র‍্যাব-৯ এর নামে  নতুন একটি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। উদ্বোধন শেষে র‍্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন ক্যাম্পে একটি গাছের চারা রোপন করেন। এরপর সুধী সমাবেশে যোগ দেন।

খুরশীদ হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। কমিশন যেভাবে পরিচালনা করবে, র‍্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন-সেটি নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। এজন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব মানসিকভাবে তৈরি আছে।
র‍্যাবের মহাপরিচালকের সঙ্গে আরও ছিলেন এলিট ফোর্সটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম এবং পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন , বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় সংসদ নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব প্রস্তুত আছে।

নিউজ প্রকাশের সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩