
জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল(জেএসডি)'র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনার আয়োজন করে দলটি।আজ বৃহস্পতিবার(৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।সভার সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,"এখনো চক্রান্ত শেষ হয়নি। ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।"দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন,"নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করাই এ সরকারের কাজ।"উপদেষ্টাদের কথা বলায় সংযত থাকার আহ্বান করে মির্জা ফখরুল বলেন, উপদেষ্টাদের উচিত এমন কোনো কথা না বলা যাতে করে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়।পরিশেষে তিনি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন,"সংস্কারকে চাপিয়ে দেওয়া যাবে না। নির্বাচিত সরকারই ঠিক করবে মূল সংস্কারের বিষয়ে"গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন,"পতিত সরকার ও তাদের বিদেশি প্রভু, প্রশাসনে তাদের দোসরদের, ফ্যাসিস্টদের সহযোগী লুটেদের মোকাবেলা করতে হবে"।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম