
জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. মারুফ ইসলাম তালুকদার প্রিন্সকে আহ্বায়ক, মো. আরিফ আলীকে সদস্য সচিব ও নাজমুল হাসান রেজাকে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছে।বুধবার (১৬ অক্টোবর) বিকেলে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার শর্তে কমিটি অনুমোদন করা হয়েছে।জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু'র সুপারিশক্রমে চেয়ারম্যান জিএম কাদের কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির দফতর সূত্র জানিয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম