জাতীয় জরিপ ২০২৪- বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা

- নিউজ প্রকাশের সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত বলে মনে করেন ৫০% ভোটার নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এসইউ) সাউথ এশিয়ান ইন্সিটিউট অব পলিসি আন্ডি গভর্নেন্স (এসআইপিজি) পরিচালিত • একটি একটি গবেষণায় গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক একটি জাতীয় জরিপের ফলাফল প্রকাশ করে এসআইপিজি।গত ৬ সেপ্টেম্বর ১৯ সেপ্টেম্বর ২০২৪ দেশের ৮টি বিভাগের ১৭টি জেলায় মোট ১৮৬৯ জনের উপর এই জরিপটি করা হয়। এটি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক জেরিপ। উত্তরদাতাদের বৃহত্তম অংশ (৬৩%) মধ্যবয়সী (২৮-৫০ বছর), ২২ শতাংশ জেনারেশন জেড (১৮-২৭ বছর), এবং ১৪ শতাংশের বয়স ৫০ বছরের উপরে। এছাড়া জরিপের উত্তরদাতাদের ৫৪ শতাংশ শহরাঞ্চল ও ৪৬ শতাংশ গ্রামীণ অঞ্চলের।অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে মতামত-উত্তরদাতাদের প্রায় ৫০% মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত, যেখানে ৪৭% মনে করেন যে এই অন্তর্বর্তী সরকারকে তিন বছর বা তার বেশি ক্ষমতায় থাকতে হবে।সমীক্ষা আরও প্রকাশ করেছে।রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা: উত্তরদাতাদের ৪৬% রাজনৈতিক দলগুলির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত, যেখানে ৫৪% মূলধারার রাজনীতিতে তাদের আগ্রহ প্রকাশ করেছে।রাজনৈতিক সংস্কার: উত্তরদাতাদের ৯৬% প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করে, এবং ৪৬% বিশ্বাস করে যে উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। উপরন্তু, ১৬% সম্পূর্ণ নতুন সংবিধানের পক্ষে তাদের মত জানিয়েছেন।গবেষণায় আরও জানা যায়, নাগরিকরা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে তাদের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উপরও নাগরিকদের আকাউক্ষা প্রকাশ পেয়েছে।সেমিনারে প্রধান অতিথি থাকবেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সচিব ড. বদিউল আলম মজুমদার। অন্যান্য আলোচকবৃন্দ ছিলেন- অধ্যাপক সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান, উপদেষ্টা, এসআইপিজি, এবং অধ্যাপক নাভিন মুর্শিদ, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস), এনএসইউ। ড. আকরাম হোসেন, সহকারী অধ্যাপক এসআইপিজি ও পিএসএস, এনএসইউ, জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- অধ্যাপক মাহবুবুর রহমান, চেয়ারম্যান, ইতিহাস ও দর্শন বিভাগ, ও সদস্য, সিএমএস, এসআইপিজি, এনএসইউ।















