ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

জাতীয় লীগ নিয়ে প্রশ্ন তুললেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান

রিপোর্টার ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80?

রিপোর্টার ফয়সাল হোসেন

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকায় থাকা ‘জাতীয় লীগ’ নামক একটি অচেনা দলের অস্তিত্ব নিয়ে।

তিনি বলেন, “এতোবছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত আছি। আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ-প্রতিরোধে নিয়মিত রাজপথে আছি। কিন্তু আমি ‘জাতীয় লীগ’ নামে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি দেখিনি, তাদের কোনো নেতাকর্মী দেখিনি, এমনকি কারো মুখে এ দলের নামও শুনিনি। তাহলে নির্বাচন কমিশন এই ‘জাতীয় লীগ’ নামের দলটা কোথা থেকে পেলো?”

নাদিম হাসান আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় দলগুলো যখন স্বীকৃতি বা নিবন্ধনের জন্য নানা বাধার মুখোমুখি হয়, তখন অজানা ও অচেনা দলগুলো হঠাৎ করেই কমিশনের তালিকায় উঠে আসে—এটি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

তিনি মনে করেন, নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে স্পষ্টভাবে জানাতে হবে ‘জাতীয় লীগ’ নামের দলের কার্যক্রম কোথায়, তাদের সাংগঠনিক কাঠামো কেমন, আর কেনই বা রাজনীতির মাঠে সক্রিয় কোনো প্রমাণ ছাড়াই এমন একটি দলের নাম তালিকাভুক্ত করা হলো।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, অচেনা দলগুলোকে কমিশনের তালিকায় অন্তর্ভুক্ত করা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। এতে মাঠপর্যায়ের প্রকৃত রাজনৈতিক শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ভোটারদের কাছেও নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় লীগ নিয়ে প্রশ্ন তুললেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান

নিউজ প্রকাশের সময় : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫