
গাজীপুর মহানগরের পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২২মে পূবাইল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০০গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান। গ্রেফতারকৃতআসামী গাজীপুর জেলার পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও এলাকার মোজাফ্ফর হোসেন এর স্ত্রী চায়না বেগম (৪৬)।তিনি আরও জানান, আসামী চায়না বেগম (৪৬) কে তাহার নিজ বসত বাড়ী হতে গ্রেফতার পূর্বক ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম