
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৪.০৬.২০২৪ খ্রি: ১৬.১০ ঘটিকার সময় জীবননগর থানাধীনপুরাতন তেতুলিয়া গ্রামস্থ পুরাতন তেতুলিয়া ঈদগাহ ময়দান এর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আঃ হাকিম (৩৪), পিতা-মোঃ মনোরুদ্দিন, সাং-মেদেনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ২২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।অপর একটি অভিযানে জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৪.০৬.২০২৪ খ্রি: ১৫.৩০ ঘটিকার সময় জীবননগর থানাধীন শাখারিয়া গ্রামস্থ পীচ মোড় নামক স্থানে জনৈক নাজমুল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ রনি মিয়া (২০), পিতা-মোঃ নূর ইসলাম, সাং-শ্যামকুড় (নলবিলপাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ২৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম